চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার রাতে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এর আগের লেগেও ২-০ গোলে চেলসিকে হারিয়েছিল রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে দাপুটে জয় নিয়ে শেষ চারে উঠে গেল কার্লো আনচেলত্তির দল। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজেও কোনো প্রতিরোধ গড়তে পারেনি চেলসি। শুধু রিয়ালের বিপক্ষে নয়, চলতি মৌসুমের শুরু থেকেই শোচনীয় অবস্থা চেলসির। দলটির এই বাজে পরিস্থিতিতে মুখ খুললেন চেলসির সাবেক তারকা দিদিয়ের দ্রগবা।
ক্যানেল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রচণ্ড আক্ষেপ নিয়ে দ্রগবা বলেন, ‘এটা আর আগের সেই ক্লাব নেই। আমি আমার ক্লাবকে চিনতে পারছি না। নতুন মালিক এসেছেন এবং নতুন দৃষ্টিভঙ্গিও নতুন।’













