আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত বাংলাদেশে অপরাজনীতি করে। তারা সব সময় অসত্য কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়।
আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরা ফ্রেন্ডস ক্লাব প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।













