বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় না করতে জাতীয় রাজস্ব রোর্ডকে নির্দেশ দিয়ে যে রায় দিয়েছিলেন হাইকোর্ট- সেই রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আট বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার (০৬ এপ্রিল) আগের রায় বহাল রাখেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ ও ওমর সাদত। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।













