অস্ট্রেলিয়ার দেওয়া ২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৪৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৩০ রান। এ ছাড়া হার্দিক পান্ডিয়া ৪০, শুভমান গিল ৩৭ ও লোকেশ রাহুল ৩২ রান করে আউট হন। টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার সূর্যকুমার যাদব আজও ‘গোল্ডেন ডাক’ মেরেছেন। আগের দুই ম্যাচেও প্রথম বলে আউট হয়েছিলেন তিনি। প্রথম দুই ম্যাচে মিচেল স্টার্কের বলে এলবিডাব্লিউয়ের শিকার হয়েছিলেন। আর আজ অ্যাশটন অ্যাগারের বলে হয়েছেন পরিষ্কার বোল্ড।

ভারতের মাঠে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












