নিজে সেঞ্চুরি না পেলেও যিনি পেয়েছেন, সেই মুশফিকুর রহিমের ব্যাটিং নিয়েই বরং বেশি মুগ্ধতার কথা বলছিলেন লিটন। আইরিশ বোলিং আক্রমণের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়ে যেভাবে সেঞ্চুরিতে পৌঁছেছেন অভিজ্ঞ ব্যাটার, এভাবে তিন অঙ্কে যেতে বাংলাদেশের আর কাউকে এর আগেও দেখেননি লিটন। তাঁর চোখে এক্ষেত্রে ‘প্রথম’ মুশফিকই, ‘সত্যি কথা বলতে আমি যতদিন ধরে খেলছি, বাংলাদেশের কোনো খেলোয়াড়কে শেষ দিকে গিয়ে এভাবে ১০০ করতে দেখিনি। যখন দল থেকে কেউ এরকম একটি সেঞ্চুরি করে, দেখলে অনেক ভালো লাগে। সিনিয়রদের কেউ করলে তা আরো ভালো লাগে।’

লিটনের চোখে মুশফিকই ‘প্রথম’
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












