চলতি মার্চ মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স বা প্রবাস আয় এসেছে ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। দিনে আসছে প্রায় ৭৩৩ কোটি টাকা।
রোজার আগেই বেশি বেশি আসছে রেমিট্যান্স। রমজান মাসে খরচ বৃদ্ধির কারণে প্রবাসীরা পরিবারে বেশি বেশি অর্থ পাঠানো শুরুর কারণে রেমিট্যান্স বাড়ছে। ঈদের আগে পরিমাণ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।













