জন্মদিনে মানুষ অনেক কিছুই উপহার পায়। কখনো কি শুনেছেন কেউ তাঁকে নিয়ে বাঁধানো গান উপহার পেয়েছেন? হয়তো নবাবী আমলে সেসবের চল ছিল কিন্তু এসময়ে বিষয়টি একেবারে শুনতে নতুন লাগবে। তবে এমনটাই ঘটছে।
তবে এবার একটি ভিন্ন পদ্ধতির কথা শোনা গেল। যার জন্মদিন তিনিই ভক্তদের উপহার দেবেন গান। লেখক, কবি, অভিনেতা আহসান কবিরের জন্মদিনে ভক্তদের উপহার দিতে যাচ্ছেন গান। গানটি তিনি লিখেছেন ভক্তদের জন্য। গানের নাম‘ভালোবাসার রঙটা মাখো।’ আর এই গান গেয়েছেন নিশি শ্রাবণী।













