সরকারকে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্য বাড়ানোর ক্ষমতা দিয়ে জাতীয় সংসদে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন-২০২৩’ বিল পাস হয়েছে।
আজ রবিবার সংসদ অধিবেশনে বিল পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে বিলটিকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে বিলটি পাসের প্রতিবাদে গণফোরামের মোকাব্বির খান সংসদ থেকে ওয়াক আউট করেন।













