আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনের আর বাকি এক বছর। কিন্তু নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য রাজশাহীবাসীর সমর্থন চাইবেন। তিনি রাজশাহীর উন্নয়নে গত ১৪ বছরে যা কিছু করেছেন তার ওপরই ম্যান্ডেড অবশ্যই চাইবেন।’
শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর রবিবারের জনসভার মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।













