প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এ উপলক্ষে রাজশাহী সেজেছে বর্ণিল সাজে। নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ।
প্রধানমন্ত্রী আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠান শেষে দুপুরে রাজশাহী নগরের মাদরাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন













