বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেছেন, ‘আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে সুইচ ব্যাংকে জমা রেখেছে। বিএনপি সরকার ক্ষমতায় এলে প্রয়োজনে আইন সংশোধন করে সেই টাকা ফিরিয়ে আনা হবে।’
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে বিএনপিঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা সংক্রান্ত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।













