জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের একটি চক্র দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পোস্টারের মাধ্যমে গুজব ছড়াচ্ছে। চক্রটি দেশ ও বিদেশে বসে ব্যাংকে টাকা নেই, রিজার্ভ নেই বলে ব্যাংক থেকে আমানত তুলে ফেলার মতো গুজব রটাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত রবিবার পাঁচজনকে গ্রেপ্তারের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান হারুন অর রশীদ।













