আজ মঙ্গলবার ভারতের ঝাডখণ্ডে নির্মাণাধীন আদানী পাওয়ার লিমিটেডের ১৬০০ মেগাওয়াট দুটি ইউনিটের বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রথম ইউনিট হতে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মার্চের মাঝামাঝি পাওয়া যেতে পারে। আগামী গ্রীষ্মের চাহিদা পূরণে আরো বিদ্যুৎ প্রয়োজন। জ্বালানির বিকল্প উৎসও আমরা খুঁজছি। সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি।













