চরম অনিয়মের কারণে বন্ধ হওয়া জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের আজ বুধবার ভোটগ্রহণ হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। গত ১২ অক্টোবর এই নির্বাচনের ভোটগ্রহণে যেসব প্রিজাইডিং অফিসার দায়িত্বে ছিলেন, আজ তাঁদের বদলে ১৪৫টি ভোটকেন্দ্রের জন্য ১৪৫ জন নতুন প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে। তাঁরা সবাই প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা এবং তাঁদের আনা হয়েছে পাশের পাঁচটি উপজেলা থেকে। পোলিং অফিসার থাকছেন স্থানীয়রাই। তবে এ ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট আজ
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












