সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২’ তৈরির পর পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, সরকারি চাকরি আইন এবং রুলস অব বিজনেসের ক্ষমতাবলে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের সুষ্ঠুভাবে পদায়নের লক্ষ্যে এ নীতিমালা প্রণয়ন করল। নতুন নীতিমালা জারি করায় ‘বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন নীতিমালা, ২০১৫’ বাতিল করা হয়েছে বলেও এতে জানানো হয়।













