দেশে প্রায় তিন কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছে। এর মধ্যে মাত্র ৬ শতাংশ চিকিৎসা নিলেও ৯৪ শতাংশ চিকিৎসাসেবার বাইরে,
ভুগছে প্রায় তিন কোটি মানুষ
৯৪% মানসিক রোগী চিকিৎসা পায় না
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২২ ০০:২৪

প্রতীকী ছবি
দেশে প্রায় তিন কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছে। এর মধ্যে মাত্র ৬ শতাংশ চিকিৎসা নিলেও ৯৪ শতাংশ চিকিৎসাসেবার বাইরে।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য রিপোর্ট ও জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মকৌশল ২০২০-৩০’-এর অবহিতকরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় কি-নোট বক্তা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ। বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মকৌশল উপস্থাপন করেন জাতীয় মানসিক ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ













