বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার সারাদেশের জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
আজ বুধবার রাতে বিএনপির সিনিয়র নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ওই বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছন, ‘সরকারের নীতিনির্ধারকরা নানা উসকানিমূলক বক্তব্যে আগেই বলছিলেন যে এমন ঘটনা ঘটাবেন। এটি শুধু বিএনপির ওপর আঘাত নয়, দেশ ও গণতন্ত্রের ওপর আঘাত। সরকার পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটিয়েছে।’













