দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছিল ২০১৪ সালের ১ নভেম্বর। সেই ঘটনা তদন্তে গঠিত কমিটি কারিগরি ত্রুটি, দায়িত্ব পালনে সীমাবদ্ধতা, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়ন, কারিগরি সব ব্যবস্থার উন্নয়নসহ ২০ দফা সুপারিশ করেছিল। কিন্তু আট বছরেও সেসব সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। ওই সুপারিশগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে গত মঙ্গলবারের বিপর্যয় এড়ানো সম্ভব হতো বলে মত দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ও বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের বিদ্যুতের সঞ্চালনব্যবস্থার আধুনিকায়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। সঞ্চালন লাইন আধুনিকায়নের পাশাপাশি ‘গ্রিড রিলায়েবিলিটি স্টাডি’ ও ‘স্মার্ট গ্রিড স্টাডি’ এবং বিদ্যুৎ খাতের সাইবার নিরাপত্তা নিয়েও কাজ করা হচ্ছে।

বিদ্যুৎ বিপর্যয়: ৮ বছরেও সুপারিশ বাস্তবায়িত হয়নি
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












