গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী নিয়ে আর্কাইভ হচ্ছে

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কিত দুর্লভ ছবি, অডিও-ভিডিও, পাণ্ডুলিপি, দলিল, হাতে লেখা বা প্রিন্টেড ডকুমেন্টস কিংবা বঙ্গবন্ধুর স্মৃতিযুক্ত অন্য যে কোনো সামগ্রী আর্কাইভে সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বা মুজিব শতবর্ষ উপলক্ষে মুজিব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি এ উদ্যোগ নিয়েছে।

এ কার্যক্রম পরিচালনার জন্য মুজিব শতবর্ষ উদযাপনের প্রধান সমন্বয়ক, ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে একটি উপকমিটিও করা হয়েছে। উপকমিটির সদস্য সচিব নাসরীন জাহান লিপি বলেন, স্বাধীনতার পর থেকে জাতির পিতাকে নিয়ে খুব বেশি কাজ হয়নি। মুজিব শতবর্ষে যত কাজ হবে সেগুলোসহ আগের যাবতীয় সামগ্রী নিয়ে একটি সমৃদ্ধ আর্কাইভ করাই এই আয়োজনের লক্ষ্য। যেন শত বছর পরেও মানুষ জানতে পারে এই উদ্যোগের কথা।

কমিটির আহ্বায়ক এবং আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক ফরিদ আহমেদ ভূইয়া গত বছরের ১৪ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, জাতীয় জাদুঘর, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট, পিআইবি, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, সব বেসরকারি টেলিভিশন কর্তৃপক্ষ বরাবর একটি চিঠি দিয়েছেন, যাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, দফতর বা সংস্থায় সংরক্ষিত বঙ্গবন্ধুর জীবন ও কর্মের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য, উপাত্ত বা রেকর্ডের কপি (হার্ড/সফট) প্রেরণের অনুরোধ করা হয়েছে।

এই ঐতিহাসিক আর্কাইভকে সমৃদ্ধ করতে কমিটির পক্ষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক ও আর্কাইভ কমিটির আহ্বায়ক। এ প্রসঙ্গে যে কোনো তথ্য মোবাইল নং ০১৯১৩৩৮৪৮৯৫ বা dg@nanl.gov.bd ইমেইল বরাবর পাঠাতে অনুরোধ করা হয়েছে।

কমিটির প্রথম সভায় পিআইবির মহাপরিচালক মত দেন- আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ও মুজিববর্ষের উদ্বোধন উপলক্ষ্যে কিছু তথ্য এবং মুজিববর্ষের পর সব তথ্য যাচাই-বাছাইয়ের পর জনগণের কাছে অবমুক্ত করা যায়। দেশে-বিদেশে বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইগুলো মধ্যে মানসম্মত বই আর্কাইভে রাখা উচিত। ব্যক্তিগত সংগ্রহে থাকা বঙ্গবন্ধুর নানা স্মৃতিচিহ্ন সংগ্রহে পত্রিকায় ও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন প্রকাশ করার কথাও বলেন তিনি। এছাড়া বঙ্গবন্ধুর শাসনকালের কাগজপত্র মোহাফেজখানা, তৎকালীন অবজারভার ভবন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের গ্রন্থাগার নতুন ভবনে স্থানান্তরের সময় সেই সময়কার মূল্যবান প্রকাশনাগুলো যাতে হারিয়ে না যায় সেজন্য বঙ্গবন্ধুর স্মৃতিযুক্ত যে কোনো তথ্য বা সামগ্রী দ্রুত সংগ্রহ করার অনুরোধও করেন তিনি। বঙ্গবন্ধুকে নিয়ে গদ্য-পদ্য-গানসহ নাটক-যাত্রাপালা যা কিছু হয়েছে, তার সবই আর্কাইভের অংশ হিসেবে গণ্য করার ওপরও জোর দেন।

আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের সংরক্ষণে থাকা বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত ৪১০টি বইয়ের প্রচ্ছদের সফটকপি পেনড্রাইভের মাধ্যমে জাতীয় বাস্তবায়ন কমিটিকে প্রদান করবেন বলে জানান কমিটির আহবায়ক। এছাড়া আর্কাইভ আইন অনুযায়ী যে কোনো সরকারি প্রতিষ্ঠান ২৫ বছর পর এবং ব্যক্তি পর্যায়ে ৩০ বছর পর আর্কাইভে রাখার উপযোগী জাতীয় গুরুত্বপূর্ণ বস্তু বা দলিলাদি আর্কাইভ ও গ্রন্থাগার অধিদফতরে প্রেরণের ওপর বিশেষ জোর দেন তিনি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক জীনাত ইমতিয়াজ আলী বঙ্গবন্ধুর জীবন ও কর্ম অনুযায়ী যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংগ্রহ করা, বঙ্গবন্ধুর নিজের লেখা ও তাকে নিয়ে লেখা সব প্রকাশনার ফটোকপি ও স্ক্যানকপি পিডিএফ ফরমেটে ইউনিকোডে ‘টেগোর ভেরিওরাম’-এর আদলে ‘বঙ্গবন্ধু ভেরিওরাম’ গড়ে তোলা যায় বলে মত দেন। জাতীয় জাদুঘরের প্রতিনিধি বঙ্গবন্ধু সম্পর্কিত সংরক্ষিত আর্কাইভাল সামগ্রীর একটি তালিকা প্রেরণ করবেন বলে জানান।

সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হচ্ছে- বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহের বিষয়ে যাবতীয় পদক্ষেপ নেয়া হবে। পিআইবি নির্দিষ্ট সময়ের ভেতর জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয় এবং আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের সংগ্রহকে সমৃদ্ধ করতে কলকাতায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কলকাতার আকাশবাণী রেডিও, দূরদর্শন টিভি, গ্রামোফোন কোম্পানির সঙ্গে যোগাযোগ করবে। একইভাবে বিবিসি, ভয়েস অব আমেরিকাসহ বিদেশি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া থেকে মূল্যবান আর্কাইভস সামগ্রী সংগ্রহ করতে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে পিআইবির তরফ থেকে যোগাযোগ করবে। কলকাতার গ্রামোফোন কোম্পানি, আকাশবাণী কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একটি টিম পাঠানো হবে। একইসঙ্গে তথ্য মন্ত্রণালয়ও আকাশবাণী ও গ্রামোফোন কোম্পানির সঙ্গে যোগাযোগ করবে।

এছাড়া ব্যক্তির কাছ থেকে বঙ্গবন্ধু সম্পর্কিত মূল্যবান আর্কাইভস সামগ্রী সংগ্রহ করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সারসংক্ষেপ প্রেরণে ব্যবস্থা নেবেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক ও কমিটির আহ্বায়ক ফরিদ আহমেদ ভূইয়া। আর্কাইভ স্থাপন সংক্রান্ত কমিটিতে বাংলাদেশ বেতারের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার কথাও বলা হয় বৈঠকে।

 

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…