দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়ায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশটি কার্যকর ভূমিকা না নেয়ায় বিক্ষোভ করতে রাজপথে নেমেছে মানুষ। জলবায়ু পরিবর্তন রোধে ব্যাবস্থা নিতে রক্ষণশীল স্কট মরিসন সরকারের ওপর চাপ বাড়ছে জনগনের।
অস্ট্রেলিয়ার পর্ব উপকূলে দাবানলের কারনে প্রায় আড়াই লাখ মানুষকে আবাসস্থল থেকে সরে যেতে বলেছে সরকার। শুকবার বিক্ষোভের কারনে সিডনির প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী মরিসনের পদত্যাগ দাবি করে।
ক্যানবেরা ও মেলবোর্নেও একই ধরণের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে পরিবেশ বিপর্যয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে না এই সমালোচনা আমলে নিচ্ছেন না মরিসন। শুক্রবার তিনি বলেন এটা দু:খজনক যে মানুষ দাবানলের সাথে কার্বন নি:স্বরণের টার্গেটকে গুলিয়ে ফেলছে। রয়টার্স।













