শিগগিরই ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরুর হবে এমন আশা জানিয়ে বাণ্যিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সঙ্কট কেটে যাওয়ায় রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ভারত সরকার।
শুক্রবার সকালে চট্টগ্রাম এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই ভারত পেঁয়াজের ওপর থেকে বাধা তুলে নেবে। কারণ, ওদের পেঁয়াজ উঠে গেছে। আমাদের পেঁয়াজও আর ১০/১৫ দিনে উঠে যাবে। আপনারা আবার বেশি করে পেঁয়াজ খেতে পারবেন।













