চার বছর আগে শুরু হয়েছিল প্রসূন আজাদের ‘মৃত্যুপুরী’ ছবির শুটিং। জায়েদ রেজওয়ানের পরিচালনায় ছবিতে প্রসূনের বিপরীতে ছিলেন আরিফিন শুভ। অস্ট্রেলিয়ায় শুটিং হওয়া ছবিটির টিজারও প্রকাশ পেয়েছিল তখন। দেখে অনেকে ছবিটি নিয়ে আশাবাদী হয়েছিলেন। আরেকটি সুপারহিট ছবি পেতে যাচ্ছে ঢালিউড—এমনটাই মনে করেছিলেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যায় শুটিং। অপেক্ষায় কেটে যায় চারটি বছর। হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন ছবির পাত্র-পাত্রীরাও। হঠাৎ করেই আশার আলো দেখালেন প্রযোজক। জানিয়েছেন, ছবিটির নতুন নাম দেওয়া হয়েছে ‘অন্ধকার রাজত্ব’। শিগগিরই শুরু হবে শুটিং। বিষয়টি জেনে উচ্ছ্বসিত প্রসূন বলেন, ‘ছবির গল্পটি দারুণ। তখন ৫০ শতাংশ শুটিং হয়েছিল। দৃশ্যগুলো দেখে খুব ভালো লেগেছিল। অনেক স্বপ্ন দেখেছিলাম ছবিটি নিয়ে। কিন্তু মাঝপথে যে কী হলো বুঝলাম না! যা হোক, সমস্ত অন্ধকার কাটিয়ে ছবিটি আলোর মুখ দেখবে জেনে খুশি হলাম।’

জট তাহলে খুলল!
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












