‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডসে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর পাকিস্তান। দুই দলেরই শেষ ম্যাচ আজ। নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
বিশ্বকাপে এর আগে একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। জয় হয়েছে টাইগারদের। কাগজে কলমেও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের বর্তমান দলটি অনেক শক্তিশালী। টাইগারদের হারিয়ে সেমিতে যাওয়ার স্বপ্ন তাই অবাস্তব কল্পনা। পাকিস্তানকে সেমিতে যেতে হলে টস জিতে ব্যাটিং নিয়ে সাড়ে তিনশ রানের ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে!
দুই দলেরই সেমিফাইনাল মিশন শেষে হয়ে গেছে। ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। কিন্তু বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ মানেই অন্য কিছু। দুই দেশের লড়াই এলেই একাত্তার সালের মহান মুক্তিযুদ্ধের কথা চলে আসে। মনে পড়ে যায় পাকবাহিনীর নির্মমতার কথা। তাই পাকিস্তানের বিপক্ষে কখনও হারতে চায় না টাইগাররা।













