ব্যবসায়ী চাপে নত ডিএসসিসি

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাসায়নিক গুদাম ও কারখানা পুরান ঢাকা থেকে সরাতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট সব কটি সরকারি দপ্তর। নিজস্ব উদ্যোগে কোনো ধরনের অভিযান পরিচালনা করেনি বিস্ফোরক পরিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস। পুরান ঢাকার রাসায়নিক ব্যবসার ছাড়পত্র বন্ধ রেখেই দায়িত্ব শেষ করেছে এই চার সরকারি দপ্তর। কিন্তু গুদামে মজুদ রাখা অতি দাহ্য রাসায়নিক সরানোর দিকে মনোযোগ দেয়নি কেউ। তারা দায় চাপাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওপর। আর রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী সিন্ডিকেটের চাপে ধরাশায়ী সিটি করপোরেশন।

২০১০ সালের ৩ জুন নিমতলীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন মারা যায় ১২৪ জন। ওই ঘটনায় যতগুলো তদন্ত কমিটি হয়েছে তাদের সবার সুপারিশ ছিল ওই এলাকা থেকে রাসায়নিকের গুদাম সরিয়ে নেওয়া। কেরানীগঞ্জে রাসায়নিক পল্লী করার প্রকল্প করা হয়। কিন্তু গত প্রায় ৯ বছরে ওই এলাকা থেকে কিছু সরানো হয়নি। সরানো হয়নি রাসায়নিক পল্লীও। এ প্রেক্ষাপটেই গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ আগুনে নিভে গেছে ৬৭ প্রাণ। এ ঘটনার পর আবার রাসায়নিকের অবৈধ ব্যবসা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

জানা গেছে, পুরান ঢাকায় রাসায়নিক দ্রব্যের গুদাম গড়ে উঠেছে দীর্ঘ বছর আগে। দীর্ঘদিন ধরে এই ব্যবসায় যুক্ত থাকায় পুরান ঢাকা থেকে অন্য এলাকায় সরতে ইচ্ছুক নয় ব্যবসায়ীরা। এ ছাড়া ডিএসসিসির পক্ষ থেকে অভিযান পরিচালনা করলেও ব্যবসায়ী সিন্ডিকেটের বাধায় আটকে যায় কাজ। স্থানীয় কাউন্সিলর ও ব্যবসায়ী নেতারা রাসায়নিক গুদাম না সরাতে সিটি করপোরেশনের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করে।

বাংলাদেশ কেমিক্যাল ইমপোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মাজাকাত হারুন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পক্ষ থেকেও চাপ দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনও চাপ প্রয়োগ করে ডিএসসিসির ওপর। চাপের বিষয়টি স্বীকারও করেছেন কয়েকজন কাউন্সিলর। তবে নাম প্রকাশ করতে রাজি হননি তাঁরা। ভোটের রাজনীতিতে প্রভাব পড়তে পারে—এই আশঙ্কায় বড় ধরনের অভিযান বাস্তবায়ন করতে চায় না সিটি করপোরেশনও।

রাসায়নিক ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়নের জন্য গত ১২ ফেব্রুয়ারি এক মতবিনিময়সভায় ব্যবসায়ী নেতারা ডিএসসিসি মেয়র এবং সংশ্লিষ্ট সব কটি বিভাগের প্রতিনিধিদের আহ্বান জানান। মতবিনিময়সভায় উপস্থিত হয়ে শর্ত সাপেক্ষে ট্রেড লাইসেন্স নবায়নের ব্যাপারে জোরালো দাবি জানান দেশের বণিক সমিতিগুলোর ফেডারেশন-এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

সফিউল ইসলাম মহিউদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘আমরা দাবি জানিয়েছিলাম দাহ্য ২৯টি রাসায়নিক না রাখার শর্তে ট্রেড লাইসেন্স নবায়ন করতে। কিন্তু এখন আর পুরান ঢাকায় ওই দাবি করা সমীচীন নয়। রাসায়নিক গুদামের কারণে এভাবে আর কোনো প্রাণ নষ্ট হোক আমরা চাই না।’

চাপ দেওয়ার অভিযোগ বিষয়ে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘ব্যবসায়ীরা চাপ দেন, এটা যেমন সত্য; তাঁদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয়নি, এটাও সত্য। রাসায়নিক পল্লীর কাজ দ্রুত শেষ করা উচিত।’

কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য হাজি মুহাম্মদ শরীফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘রাসায়নিক গুদামের তথ্য গোপন করে সিটি করপোরেশেনের সঙ্গে প্রতারণা করেছেন সংগঠনের সভাপতি আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক আরিফ হোসেন মাসুদ। দাহ্য কেমিক্যাল না থাকার ঘোষণার পরও এত বড় অগ্নিকাণ্ড কিভাবে হলো? বৈধ ব্যবসায়ীয়রা এখন বিপদে। অন্যদের পাওয়া যাচ্ছে না।’ তিনি আরো বলেন, ‘সিটি করপোরেশন অভিযান চালালে রাজনৈতিকভাবে তাদের ম্যানেজ করা হয়। এই কাজে সহায়তা করেন এই ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মী ও কাউন্সিলররা।’

জানা গেছে, আব্দুল জলিল চাঁদপুরের কচুয়ায় এবং আরিফ হোসেন মাসুদ লালবাগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে দলে তাঁদের পদ-পদবি জানা যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ কেমিক্যাল ইমপোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মাজাকাত হারুন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া গেছে।

নিমতলীর ট্র্যাজেডির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স কারখানা আইন, পরিবেশ আইন, এসিড নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে প্রয়োগের সুপারিশ করেছিল। রাসায়নিক গুদাম পুরান ঢাকা থেকে সরানোর জন্য যা করণীয় সেটা বিস্ফোরক পরিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস করবে। কিন্তু সিটি করপোরেশনের ওপর দায় চাপিয়েই মুক্তি পেতে চায় তারা।

বিস্ফোরক পরিদপ্তরের দাবি, নিমতলী অগ্নিকাণ্ডের পর রাসায়নিক ব্যবসার জন্য পুরান ঢাকায় একটিও ছাড়পত্র দেওয়া হয়নি। ছাড়পত্র না দেওয়ায় দাহ্য রাসায়নিক রয়েছে কি না, তা দেখার দায়িত্ব সিটি করপোরেশনের। এ দপ্তর বলছে, নিমতলী অগ্নিকাণ্ডের পর দীর্ঘ ৯ বছরে ঢাকার বাইরে নিরাপদ স্থানে ২০০টির মতো রাসায়নিক গুদামের ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ছাড়া ডিজেল ও পেট্রোলিয়াম ব্যবসার জন্য সারা দেশে সাত হাজার লাইসেন্স দেওয়া হয়েছে। পুরান ঢাকায় ৪০টির মতো অভিযানে সিটি করপোরেশনকে সহযোগিতা করা হয়েছে বলেও দাবি করে বিস্ফোরক পরিদপ্তর।

বিস্ফোরক পরিদপ্তর দাবি করেছে, নিজস্ব জনবল ও বিচারিক ক্ষমতা না থাকায় পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো সম্ভব হয় না।

প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. শামসুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘কোনো ছাড়পত্র পুরান ঢাকায় না দেওয়ায় পরিদর্শনের দায়িত্ব আমাদের ওপর না। তবে সিটি করপোরেশন কোনো সহায়তা চাইলে কারিগরি সহায়তা দেওয়া হয়।’

নিমতলী ট্র্যাজেডির পর কোনো রাসায়নিক ব্যবসাপ্রতিষ্ঠানকে ছাড়পত্র দেয়নি ফায়ার সার্ভিসও। সংস্থাটির দাবি, পুরান ঢাকায় কতগুলো রাসায়নিক কারখানা রয়েছে তার সঠিক হিসাব নেই কারো কাছে। চকবাজার, বংশাল ও লালবাগ থানা এলাকার বেশির ভাগ বাড়িতে কোনো না কোনো রাসায়নিকের গুদাম বা কারখানা রয়েছে। অবৈধভাবে পরিচালনা করা হচ্ছে ব্যবসা। ছাড়পত্র বন্ধ রাখার পরও অভিযান পরিচালনা করলে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার ভয়ে কোনো অভিযান বা পদক্ষেপ নেয়নি সংস্থাটি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহাম্মেদ খান কালের কণ্ঠকে বলেন, ‘অনুমতি না নিয়ে বিপজ্জক রাসায়নিক ব্যবসা যারা করে তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। নৈতিকভাবে আমরা কোনো অভিযান চালাতে পারি না।’

একই ধরনের দাবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহম্মেদ এবং পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের পরিচালক ড. মু. সোহরাব আলীর। সিটি করপোরেশনের ওপর দায় চাপিয়েছেন তাঁরাও।

তবে সিটি করপোরেশনের দাবি, পুরান ঢাকার আর্থ-সামাজিক অবস্থা অন্য সব এলাকা থেকে ভিন্ন। ব্যবসায়ী সংগঠন অনেক সময় চাপ দেয়। এর পরও ভ্রাম্যমাণ আদালত দিয়ে গুদাম ও কারখানা সিলগালা করা হয়। কিন্তু জনবহুল ও ঘিঞ্জি হওয়ার কারণে প্রতিটি বাড়িতে নজরদারি সম্ভব হয় না। নিমতলী অগ্নিকাণ্ডের পর ডিএসসিসির পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু অভিযানে কারিগরি সহায়তার জন্য বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা নিতে হয়। কারণ রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষা করার মতো জনবল এবং দক্ষতা কোনোটাই নেই সিটি করপোরেশনের। পুরান ঢাকার ব্যবসায়ীদের জড়িত করে তাদের মাধ্যমেই সরানো হবে সব রাসায়নিক গুদাম। সরতে না চাইলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বাড়ির মালিক ও ব্যবসায়ীদের।

ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কালের কণ্ঠকে বলেন, ‘গত ১৯ তারিখও সংশ্লিষ্ট সব কটি সংস্থার সমন্বয়ে অভিযান চালিয়ে বেশ কয়েকটি রাসায়নিক কারখানা বন্ধ করা হয়েছে। ব্যবসায়ীদের চাপ থাকলেও থেমে থাকার সুযোগ নেই আমাদের। কেমিক্যাল কারখানা সরানোর দায়িত্ব সব সংস্থার। সরানোর কাজের সঙ্গে ব্যবসায়ীদের জড়িত করে সরানো হবে গুদাম ও কারখানা।’

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…