দীপিকার বিয়ের কষ্ট!
বিয়ে করছেন বলিউডের জনপ্রিয় গায়িকা নীতি মোহন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই নিহার পান্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন নীতি। যদিও বলিউডের এই জনপ্রিয় গায়িকা এবং উঠতি অভিনেতার বিয়েতে ক্যামেরার ফ্ল্যাশ সেভাবে চোখে পড়বে না। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে নীতি এবং নীতি গাঁটছড়া বাঁধবেন বলে খবর।
‘মনিকর্ণিকা’-য় কঙ্গনা রানাউতের সঙ্গে অভিনয় করছেন নিহার পান্ডিয়া। আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাবে কঙ্গনা রানাউতের এই সিনেমা। ‘মনিকর্ণিকা’ মুক্তি পাওয়ার পরই নিহার এবং নীতি বিয়ের পিঁড়িতে বসবেন বলে খবর। প্রসঙ্গত, ‘মনিকর্ণিকা’ দিয়েই বলিউডে ডেবিউ করছেন নিহার পান্ডিয়া।
দীপিকা পাডুকনের এক সময়ের বন্ধু ছিলেন নিহার পান্ডিয়া। মডেলিংয়ের সময় নিহার পান্ডিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান দীপিকা। অভিনয় নিয়ে পড়াশোনা করার সময় থেকে নিহারের সঙ্গে দীপিকার আলাপ। এরপর সেখান থেকেই তাঁরা দু’জন একসঙ্গে মডেলিংও শুরু করেন। মডেলিং থেকেই এরপর বলিউডে নিজের জায়গা করে নেন দিপ্পি। এবং ক্রমশ নিহার তাঁর জীবন থেকে হারিয়ে যান। এরপর ক্রমশ বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠেন দীপিকা পাডুকন। কিন্তু, পর্দায় জায়গা করতে পারেননি নিহার পান্ডিয়া। অবশেষে কঙ্গনার রানাউতের ‘মনিকর্ণিকা’-র হাত ধরে বিয়ের আগে বলিউডে প্রথম অভিষেক করছেন নিহার পান্ডিয়া।













