ডিএ তায়েব ও তানজিন তিশাকে একসাথে দেখা যাবে টেলিভিশন নাটকে। এই জুটি অভিনীত নাটক ‘রাত্রি তোমাকেই খুঁজছি’ প্রচারিত হবে আগামী শনিবার রাত ১১ টায় এটিএন বাংলায়। নাটকটি রচনা করেছেন-আহসান আলমগীর ও পরিচালনা করেছেন ফিরোজ আহমেদ।
ভিন্ন ধর্মী গল্প নিয়ে তৈরি করা হয়েছে নাটকটি যা দর্শক হৃদয়ে স্থান করে নেবে বলে আশা করছেন ডিএ তায়েব।
ডিএ তায়েব ও তানজিন তিশা ছাড়াও এই নাটকে আরো অভিনয় করেছেন-ডলি জহুর,রাজ্য সহ আরো অনেকেই।













