এ জন্য তরুণ যুবশক্তিকে প্রযুক্তিনির্ভর করে দক্ষ জনশক্তিতে কিভাবে রূপান্তর করা যায়—এটি হবে আমাদের রাজনীতির অন্যতম লক্ষ্য।’
তিনি বলেন, ‘প্রতিশোধ, প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি, বাংলাদেশের সামনে সম্ভাবনার সব দুয়ার উন্মোচিত হবে। বাংলাদেশের জনসংখ্যাই হতে পারে সাফল্য এবং সমৃদ্ধির নিয়ামক। সাধারণভাবে একটা দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম শ্রমশক্তি থাকে সেটি হলো কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড।এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বিবেচনায় দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে। বয়সের হিসাবে আমাদের জনসংখ্যার অধিকাংশই কিন্তু কর্মক্ষম। শুধু এই জনসংখ্যাকে জনশক্তিতে আমাদের রূপান্তর করা প্রয়োজন। এ কারণেই বিএনপি মনে করে দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।’
তিনি আরো বলেন, ‘স্লোগাননির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। শুধু প্রতিশ্রুতি নয়, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে।’ এ ছাড়া দেশের জনগণের শক্তি প্রতিষ্ঠায় সবার সমর্থন প্রত্যাশার কথা ব্যক্ত করেন তারেক রহমান।
জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।













