তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই নদীটি ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। শনিবার দক্ষিণ-পশ্চিম চীনের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি শহরে এ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
গত ডিসেম্বরে বেইজিং প্রকল্পটির অনুমোদন দেয়। প্রকল্পটিকে দেশের কার্বন নিরপেক্ষতা লক্ষ্যমাত্রা এবং তিব্বত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করা হয়েছে। খবর এএফপির













