আওয়ামী লীগের লুটেপাটের চিত্র পাঠ্যবইয়ে থাকা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
তিনি বলেন, বিগত চার মেয়াদে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ অর্থনৈতিক খাতে যে লুটপাট করেছে এর একটি শ্বেতপত্র তৈরি করা হয়েছে। এই শ্বৈতপত্রটির মাধ্যমে ভয়াবহ চিত্র উঠে এসেছে। এই চিত্র পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য পাঠ্যবইয়ে এই লুটপাটের কথা থাকা উচিত।













