সাড়াশি অভিযান শুরুর আগেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানালেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত সুরক্ষাবিষয়ক পরিচালক টম হম্যান। সোমবার ট্রাম্পের এ নিয়োগের অভিপ্রায় জানার পরই আইসের (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হম্যান গণমাধ্যমে বলেন, ‘ঢালাওভাবে গ্রেপ্তার ও বহিষ্কারের প্রক্রিয়ায় স্থানীয় প্রশাসনের সহযোগিতা না পেলে ন্যাশনাল গার্ড অথবা সেনাবাহিনীর সাহায্য নেওয়া হবে। আর যারা নানা দুষ্কর্মে কারাগারে আছেন, তাদের সেখান থেকেই হাতকড়া পরিয়ে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। ’ ২১ জানুয়ারি থেকেই শুরু হবে অবৈধ অভিবাসী বিতাড়নের এই কর্মসূচি।
ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই আলটিমেটাম













