রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না।
শনিবার (২২ জুন) খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনার পর এভার কেয়ার হাসাপাতালে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এদিকে বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম সিসিইউতে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসা চলছে।’
বিএনপির একটি সূত্র জানিয়েছে, হৃদরোগ সংক্রান্ত জটিলতা নিয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া।













