প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-ভারত উভয় দেশের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিজিটাল ও সবুজ অংশীদারিত্বের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয়ে ঢাকা ও নয়াদিল্লি সম্মত হয়েছে।
শেখ হাসিনা জানান, বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন, নিরাপত্তা ও বাণিজ্যসহ দ্বৈত সম্পর্কের সামগ্রিক ক্ষেত্র দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় বিষয় প্রাধান্য পেয়েছে।
তিনি বলেন, উভয় দেশ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে আমাদের পথ দেখানোর জন্য ‘ভিশন স্টেটমেন্ট’ অনুমোদন করেছে। আমরা ‘ডিজিটাল পার্টনারশিপ’ এবং ‘একটি টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব’র জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি রাখতে সম্মত হয়েছি।













