কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে শ্রমিকদের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এসব তথ্য জানান। খবর রয়টার্সের।
কুয়েত পুলিশের কর্মকর্তা মেজর জেনারেল ঈদ রাশেদ হামাস বলেন, স্থানীয় সময় সকাল ৬টার দিকে কর্তৃপক্ষ আগুন লাগার খবর পায়।













