হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বড় ছেলে বিএনপির নেতা তাবিথ আউয়াল গণমাধ্যমেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে বাসায় ঘুমাতে যাওয়ার পর তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। একপর্যায়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়। এ সময় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে ভর্তি
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












