ইসরায়েলি ভূখণ্ডে শতাধিক ড্রোন দিয়ে হামলা শুরু করেছে ইরান। শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে এই হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে ইরানি ড্রোন হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসরায়েলি বিমানবাহিনী ড্রোনগুলোর গতিপথে নজর রাখছে। ড্রোনগুলো ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
গত ১ এপ্রিল সিরিয়ায় তেহরানের কনস্যুলেটে হামলার পর ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। ইরান এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছে। হামলায় একাধিক ইরানি কমান্ডার নিহত হন।













