গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৬ জন। বুধবার (১০ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৪৮২ জনে দাঁড়িয়েছে। তাছাড়া মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৪৯ জনে।













