গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মার্কিন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থান পরিবর্তন করেছে। এবার তারা প্রস্তাবে ভেটো দেয়নি। খবর বিবিসি।
অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অচলাবস্থায় ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বারবার যুদ্ধবিরতির আহ্বানে সম্মত হতে ব্যর্থ হয় সংস্থাটি।
গাজায় ইসরায়েলের আক্রমণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে দেশটির মিত্র ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা মতবিরোধের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।













