বর্তমান অর্থবছরে সরকার ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে অভিযোজনের জন্য। আজ যদি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা না করতে হতো, তাহলে আমরা তা শিক্ষা খাতে ব্যয় করতে পারতাম, স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারতাম, অবকাঠামোর উন্নয়নের জন্য ব্যয় করতে পারতাম। সুপেয় পানির ব্যবস্থা করে দিতে পারতাম। বরাদ্দ এখন দিচ্ছি, কিন্তু আগামীতে কী করবো! ধরে নিচ্ছি তাপমাত্রা বৃদ্ধি ১.৫ এর বেশি হবে না। কিন্তু যদি ২.৫ হয়ে যায় তাহলে তো এই বরাদ্দ কোনও কাজে আসবে না। আমরা শুধু ভিকটিম হয়ে থাকতে চাই না। ভবিষ্যতে এক প্লাটফর্মে ডেভেলপমেন্ট প্রোজেক্ট করতে চাই। আমাদের শুধু পরিকল্পনা নয় বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। কী পেলাম সেদিকে নজর দিতে হবে।

জলবায়ু পরিবর্তন সামনের পথচলা আরও কঠিন করে তুলছে: পরিবেশমন্ত্রী
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












