সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিকদের অতিদ্রুত মুক্ত করে ফিরিয়ে আনার ব্যাপারে পরিবারের সদস্যদের আশ্বাস দিয়েছে জাহাজের মালিকপক্ষ।
শনিবার (২৩ মার্চ) বিকালে চট্টগ্রামে কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (কেএসআরএম) শীর্ষ কর্মকর্তারা জিম্মি জাহাজটির ২৩ নাবিকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তারা একসঙ্গে ইফতারও করেছেন। নাবিকদের উদ্ধার প্রক্রিয়া সফলভাবে শেষ করা পর্যন্ত তারা পরিবারের সদস্যদের ধৈর্য ধরার অনুরোধ জানান।
সেখানে উপস্থিত এক জিম্মি নাবিকের মা বলেন, ‘তারা (কর্মকর্তারা) আমাদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করেছেন। তারা নাবিকদেরকে মুক্ত করে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে সবকিছু করছেন বলে আশ্বস্ত করেছেন।’

জিম্মি নাবিকদের দ্রুত উদ্ধারের আশ্বাস জাহাজ মালিকপক্ষের
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












