বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে। এক বছরের ব্যবধানে রপ্তানি কমেছে প্রায় ২১ শতাংশ। বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন ২০২২ সালে ২ হাজার ১৯১ কোটি ইউরোর পোশাক আমদানি করে। অথচ ২০২৩ সালে সেটি ২০ দশমিক ৬৫ শতাংশ কমে ১ হাজার ৭৩৮ কোটি ইউরোতে নেমে এসেছে।
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাটের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। তবে রপ্তানিকারকরা বলছেন, বিশ্বে উচ্চ মূল্যস্ফীতি ও ফেডারেল রিজার্ভ ব্যাংকের ক্রমবর্ধমান সুদের হারে ভোক্তার চাহিদা কমেছে। ফলে ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাদের খুচরা দোকানে পোশাকের মজুত রয়ে গেছে। এ কারণে নতুন করে পোশাক কিনছে না তারা।













