বড় হুজুররা এলেই ওরা বিভক্ত হয়ে পড়ে

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

কাকরাইলের কেন্দ্রীয় মসজিদে তারা একসঙ্গে নামাজ পড়ছে। এক প্লেটে খাবার খাচ্ছে। রাতে পাশাপাশি ঘুমাচ্ছে। অথচ ‘বড় হুজুররা’ এলে তারা দুই ধারায় ভাগ হয়ে যাচ্ছে। সংঘর্ষের মানসিকতাও তৈরি হচ্ছে তাদের মধ্যে।

গতকাল মঙ্গলবার দুপুরে কাকরাইল মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। এদের মধ্যে তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী এবং মাওলানা জুবায়েরের অনুসারীরাও আছেন। এসব সাধারণ মুসল্লি বিরোধ নিয়ে ভিন্ন ভিন্ন কথা বললেও কিছু বিষয়ে একমত। বিশেষ করে তারা বলছে, কাকরাইল মসজিদ ও টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানকে আলাদা করা ঠিক হবে না। এতে বিরোধের সৃষ্টি হবে। আগের মতোই তাবলিগ জামাতের মাঠ ও কাকরাইল মসজিদ সরকারের হাতে রেখে এবং দুটি অংশকে বসিয়ে সংঘাতময় পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করতে হবে।

কেন বিশ্ব ইজতেমা নিয়ে তাবলিগ জামাতের অনুসারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে, সংঘর্ষের নেপথ্যে কারা রয়েছে, দেশের বাইরে থেকে কেন উসকানি দেওয়া হচ্ছে, কোনো কোনো শীর্ষ পর্যায়ের হুজুরের এখানে ব্যক্তিগত স্বার্থ আছে এমন আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মুসল্লিরা কথা বলে। প্রায় সবারই কথা, তাবলিগ জামাতের ‘বড় হুজুরদের’ স্বার্থের বিরোধের কারণেই গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠের দখল নিয়ে সহিংসতা ছড়িয়ে পড়ছে।

গতকাল দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাকরাইল মসজিদের ভেতরে অবস্থান করে দেখা যায়, প্রধান ফটকে বেঞ্চ পেতে বসে আছে পুলিশ। গেটের পাশে ফুটপাত ঘেঁষে দোকানে মুসল্লিদের ভিড়। ভেতরে ঢুকতে ডান পাশে পুলিশ ক্যাম্প। সেখানে ১৫ জন পুলিশ সদস্য পাহারায় রয়েছেন। ভেতরে তাবলিগের দুই পক্ষের সাধারণ মুসল্লিরা অর্থাৎ সাথিরা একসঙ্গে মসজিদে অবস্থান করছে। তারা একসঙ্গে নামাজ পড়ছে। তাদের মধ্যে কোনো সমস্যা নেই জানিয়ে মুরব্বি আব্দুল কাদের ফরাজি কালের কণ্ঠকে বলেন, ‘আমরা সাধারণ মুসল্লি। সব সময় ইসলামের কথা বলি। নামাজ পড়ি। ইসলাম সব সময় শান্তির কথা বলে। আমরাও শান্তির পথে। আমাদের মধ্যে কোনো পক্ষ-বিপক্ষ নেই। বিশ্ব ইজতেমা সব মুসলমানের আবেগ। বড় হুজুরদের উচিত সরকারের সঙ্গে বসে এই সমস্যার সমাধান করা। বিশ্ব ইজতেমা যাতে সঠিক সময়ে সুন্দরভাবে হয় তার ব্যবস্থা করা।’

এ সময় তাঁর পাশে অবস্থানকারী দুই পক্ষের দুজন মুসল্লি নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে একই কথা বলেন। তাঁরা বলেন, “আমরা সাথিরা অর্থাৎ সাধারণ মুসল্লিরা কাকরইল মসজিদে একসঙ্গে নামাজ পড়া থেকে শুরু করে খাওয়াদাওয়া, ঘুমানো, ধর্মীয় আলাপ-আলোচনা করছি। ঢাকার বাইরে দাওয়াতি কাজেও তাই। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু দুই পক্ষের বড় হুজুর ‘মাওলানা আশরাফ আলী ও মাওলানা জুবায়ের’ কাকরাইল মসজিদে এলেই আমরা দুই ভাগ হয়ে যাই। তখন বড় হুজুররা যা নির্দেশ দেন তাই করি। তাই আমরা বলতে চাই, বড় হুজুররা সরকারের সঙ্গে বসে একটা শান্তিপূর্ণ পরিবেশ করে বিশ্ব ইজতেমার আয়োজন করুক। আমাদের মধ্যে কোনো সংঘর্ষ চাই না।”

এ সময় কথা হয় মাওলানা আব্দুল্লাহ নামে আরেক তাবলিগের সাথির সঙ্গে। তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমার জন্য আমরা কিছু করতে প্রস্তত আছি। কিন্তু কেন যেন এখানে একটি অপশক্তি কাজ করছে। তারা এর মধ্যে ঢুকে দুটি গ্রুপ করে ফেলেছে। তারা বিশ্ব ইজতেমা চায় না। তারা বিদেশিদের অর্থের কাছে বিক্রি হয়ে নিজেদের স্বার্থে পরিবেশ নষ্ট করছে। তবে সরকারের উচিত তাবলিগ জামাতটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা। কারণ দেশ-বিদেশের লাখ লাখ মানুষ এর জন্য প্রতীক্ষায় থাকে।’

মামুন ও খোরশেদ আলম নামে অন্য দুজনও বললেন, ‘সাধারণ মুসল্লিরা কোনো সংঘাত চায় না। দুটি গ্রুপে নেতৃত্বে থাকা বড় হুজুরদের উচিত এই বিরোধের মীমাংসা করা। এই বিরোধের জন্য দায়ী স্বার্থবাদী হুজুররা। আমাদের কোনো স্বার্থ নাই। যারা ইজতেমা মাঠ দখল করে রেখেছে তারা এর জন্য দায়ী। আমরা শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা চাই।’

বিকেল সাড়ে ৩টার দিকে মসজিদের ভেতরে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকে। এ সময় গেটে অবস্থানকারী পুলিশ সদস্যদেরও কিছুটা সতর্ক দেখা যায়। ১৫ জন পুলিশ সদস্যের দায়িত্বপ্রাপ্ত এসআই জমসেদুল আলম বলেন, এখানকার পরিস্থিতি এই ভালো এই মন্দ। দুই পক্ষের বড় হুজুররা এলেই পরিস্থিতি সাংঘর্ষিক রূপ নেয়। বাকি সময় দুই পক্ষের লোকজন একসঙ্গে সহমর্মিতার সঙ্গে এখানে অবস্থান করে। খোঁজ নিয়ে জানা যায়, রাতে শীর্ষ পর্যায়ের হুজুররা কাকরাইল মসজিদে অবস্থান করলে তখন গেটে আলাদা পাহারা বসানো হয়।

এসব বিষয়ে জানতে চাইলে সাদ অনুসারী মাওলানা আশরাফ আলী বলেন, ‘আমরা কোনো সংঘর্ষ চাই না। আমরা শান্তি চাই। টঙ্গীর ইজতেমা ময়দান সরকারি নিয়ন্ত্রণে নিয়ে দখলদারমুক্ত রাখতে হবে। দেশের পরিস্থিতি স্থিতিশীল ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সারা দেশে উসকানিমূলক সভা ও প্রপাগান্ডা বন্ধ করতে হবে। তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। সারা দেশে আমাদের সাথিদের ওপর যারা হামলা চালাচ্ছে তা বন্ধ করতে হবে।

মাওলানা জুবায়ের অনুসারী মাওলানা আমানুল হক বলেন, মাওলানা জুবায়ের আহমদ ও মাওলানা ওমর ফারুকসহ আমরা কোনো সংঘাত চাই না। তবে সাদপন্থীরা হট্টগোলের সৃষ্টি করছে।

সাদ কান্ধলভিকে তাবলিগের আমির মানা না-মানা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মাওলানা সাদকে তাবলিগের আমির মানেন না দেওবন্দপন্থী আলেমরা। ‘জোড় ইজতেমা’ করার জন্য টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা মাঠে অবস্থান নিয়েছিলেন সাদবিরোধী মুসল্লিরা। তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ চলছে গত বছর থেকে, যা সহিংস রূপ নেয় গত শনিবারের সংঘর্ষের মধ্য দিয়ে। এই দ্বন্দ্বের মূলে আছেন তাবলিগ জামাতের কেন্দ্রীয় নেতা, দিল্লির মোহাম্মদ সাদ কান্ধলভি। অন্য অংশে আছেন মাওলানা জুবায়ের আহমদ ও মাওলানা ওমর ফারুকসহ আরো অনেকে।

গত বছর থেকেই সাদ কান্ধলভি তাবলিগ জামাতে সংস্কার করার চেষ্টা করেন। এ নিয়েই মূলত বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের কারণে ২০১৮ সালের জানুয়ারি মাসে সাদ কান্ধলভি ইজতেমায় অংশ নেওয়ার জন্য ঢাকায় এলেও ইজতেমায় অংশ নিতে পারেননি। সে সময় তিনি কাকরাইল মসজিদে অবরুদ্ধ ছিলেন।

সাদ কান্ধলভি বলেছিলেন, ‘ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়। যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিল পড়ে বলে তিনি মনে করেন। তবে তাঁর বিরোর্ধীরা বলছেন, সাদ কান্ধলভি যা বলছেন, তা তাবলিগ জামাতের প্রতিষ্ঠিত নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী।

ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদ গজারিয়ায়

কালের কণ্ঠের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঐতিহাসিক টঙ্গী ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে মুন্সীগঞ্জের গজারিয়া মুবাল্লিগ ও উলামা মাশায়েখ পরিষদ। তারা অপরাধীদের চিহ্নিত করে খুনি এবং নির্দেশদাতাদের ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনাার দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গজারিয়া উপজেলার আনারপুরা জামিয়া ফারুকিয়া রওজাতুল উলুম মাহমুদবাগ মাদরাসায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনটি ছয় দফা দাবি জানিয়ে বলা হয়, ওই হামলার ঘটনায় খুনি এবং নির্দেশদাতা ওয়াসিকুল ইসলাম, খান শাহাবুদ্দীন নাসিমসহ জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে। মাওলানা সাদকে ইজতেমার কার্যক্রম থেকে নিষিদ্ধ করতে হবে এবং ইজতেমা ময়দান এ দেশের হকপন্থী আলেমদের হাতে তুলে দিতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা হাসান ফারুক, মুফতি আ. রহীম, হযরত মাওলানা হুসাইন আহমদ, মুফতি আলমগীর, মাওলানা আ. দাইয়ান, মাওলানা ওলিউল্লাহ, মাওলান আবদুল্লাহ কাসেমী, আব্দুর রহমান মাস্টার, রাজিব ঢালী, মোজাম্মেল ঢালী প্রমুখ।

গোপালগঞ্জে প্রতিবাদ সমাবেশ

কালের কণ্ঠের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বিশ্ব ইজতেমার মাঠে বর্বরোচিত হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল গোপালগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মারকাজের মুরব্বি, তাবলিগের সাথি ও উলামায়ে কেরামের পক্ষ থেকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে গোপালগঞ্জ মারকাজ মসজিদ চত্বরে গোপালগঞ্জ মারকাজের মুরব্বি ডা. হাফেজ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে গহরডাঙ্গা মাদরাসার মাওলানা আতাউল্লাহ, গোপালগঞ্জ মারকাজ মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম, হাফেজ আবু মুসা প্রমুখ বক্তব্য দেন। তাঁরা টঙ্গীতে আগামী ইজতেমা পূর্বঘোষিত ১৮, ১৯, ২০ জানুয়ারি এবং ২৫, ২৬, ২৭ জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তরা ‘হামলার নির্দেশদাতা’ ওয়াসিকুল ইসলাম ও শাহাবুদ্দীন নাসিমসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

নেত্রকোনার কলমাকান্দায় মিছিল

কালের কণ্ঠের কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, টঙ্গীর ইজতেমার ময়দানে উলামা-মাশায়েখসহ সাধারণ মুসল্লিদের ওপর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তাবলিগি সাথি ও সর্বস্তরের উলামায়ে কেরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল দুপুরে অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব দেন কলমাকান্দা কোর্ট মসজিদের প্রেস ইমাম আলহাজ লুত্ফুর রহমান, মুফতি শামছুল ইসলাম, জয়নাল আবেদীন ও ইব্রাহীম খলিল। মিছিলটি কলমাকান্দা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…