খালেদা নির্বাচন করতে পারবেন আশা ফখরুলের

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া এখন পর্যন্ত নির্বাচন করার জন্য যোগ্য আছেন এবং নিঃসন্দেহে তিনি নির্বাচন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। ’ গতকাল সোমবার আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার এক ফাঁকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনে প্রার্থী করতে তাঁর পক্ষে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়া হয়েছে।

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মনোনয়ন বোর্ডে গতকাল মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। আগের দিনের মতো গতকালও মনোনয়নপ্রত্যাশীদের প্রতি নির্বাচনের মাঠে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়। এদিন বরিশাল ও খুলনা বিভাগে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালও লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে ভিডিও কলে যুক্ত হয়ে প্রার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি সংসদীয় আসনে ১৭৮ জন এবং দুপুরের পর খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসনে ২৯০ জন মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকার দেন।

জানা গেছে, মনোনয়ন বোর্ডের সদস্যরা একই আসন থেকে একাধিক প্রার্থী থাকার বিষয়ে দল যাঁকে মনোনয়ন দেবে তাঁর পক্ষে কাজ করা, মনোনয়ন দিলে নির্বাচনে শেষ পর্যন্ত টিকে থাকার ক্ষমতা ইত্যাদি নানা প্রশ্ন করেছেন। এমনকি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার মতো বিষয়েও প্রার্থীদের অবস্থান জানতে চেয়েছেন।

বরিশাল-১ আসনে মনোনয়নপ্রত্যাশী আকন কুদ্দুসুর রহমান সাক্ষাৎকার শেষে কালের কণ্ঠকে বলেন, শীর্ষস্থানীয় নেতারা নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন।
খুলনা-৩ (খালিশপুর-খানজাহান ও দৌলতখান) আসনে মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের সদস্যরা মনোযোগসহকারে আমাদের কথা শুনেছেন। তারেক রহমান বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। ’

বরিশাল-২ আসনে মনোনয়নপ্রত্যাশী দুলাল হোসেন বলেন, ‘বরিশাল ১, ২ ও ৩ আসনের প্রার্থীদের একসঙ্গে ডাকা হয়েছে। আমরা কার্যালয়ের দোতলায় গিয়ে বসার পর প্রার্থীদের নাম পড়ে শোনান মহাসচিব মির্জা ফখরুল। এরপর তিনি জানান, তারেক রহমান স্কাইপে যুক্ত রয়েছেন। তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন। এরপর তারেক রহমান ১৫-২০ মিনিট সবাইকে ঐক্যবদ্ধ থাকাসহ নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ’ পরে অন্য নেতাদের বক্তব্য শেষে তাঁরা চলে আসেন। বরিশাল-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেন, দলের দুর্দিনে সব ভেদাভেদ ভুলে সবাইকে কাজ করার নির্দেশনা দিয়েছে হাইকমান্ড। পটুয়াখালী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী মুনির হোসেন বলেন, তাঁদের জেলার চারটি আসনের মনোনয়নপ্রত্যাশীদের একসঙ্গে ডাকা হয়। বোর্ডে তাঁদের তেমন কিছু জিজ্ঞাসা করা হয়নি।

এদিকে সকাল সাড়ে ৯টায় সাক্ষাৎকার দিতে আসা সংস্কারপন্থী হিসেবে পরিচিত শহীদুল হক জামালকে নেতাকর্মীরা শারীরিকভাবে লাঞ্ছিত করে। তিনি বরিশাল-২ আসনের মনোনয়নপ্রত্যাশী। কয়েক দিন আগে তাঁকে দলে সক্রিয় করা হয়। সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময়ে শহীদুল হক ‘অতীতের ভুল’ স্বীকার করলে নেতাকর্মীরা তাঁর পথ ছেড়ে দাঁড়ায়। একইভাবে ঝালকাঠি জেলার সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং বরিশালের সাবেক এমপি রশিদ হাওলাদারের বিরুদ্ধেও নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। তবে তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি।

মনোনয়ন বোর্ডে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহাবুুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

খালেদা জিয়ার অংশ নেওয়ার আশাবাদ

বরিশাল বিভাগের সাক্ষাৎকারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করতে পারার বিষয়ে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। এরপর তিনি বলেন, ‘আমরা আবারও বলছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজবন্দিদের মুক্তি দিতে হবে। গ্রেপ্তার বন্ধ করতে হবে। বিশেষ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এবং দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য যে গণতান্ত্রিক আন্দোলন বিএনপি ও জাতীয় ঐক্যজোট শুরু করেছে, বিরোধী দলগুলো শুরু করেছে, তারই অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। যদিও এখন পর্যন্ত নির্বাচনের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হয়নি, নির্বাচনকালীন সরকার গঠন করা হয়নি, তারা সংসদ ভাঙেনি। ’

মির্জ ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী যে কথা দিয়েছিলেন নতুন করে গ্রেপ্তার করা হবে না, মামলা দেওয়া হবে না তারও কোনো বাস্তবায়ন নেই। আমরা প্রায়ই দেখছি, আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে এবং কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। সবচেয়ে ক্ষোভের বিষয় হলো, আমাদের যারা ভালো প্রার্থী তাদের বিরুদ্ধে মামলা দিয়ে, তাদের জামিন না দিয়ে জামিনের শুনানি বিলম্বিত করা হচ্ছে। শুনানির তারিখ নির্বাচনের পরে দেওয়া হচ্ছে, যেটা একটা নতুন কৌশল। তারা নিম্ন আদালতকে ব্যবহার করে এই নির্বাচনের ওপর প্রভার ফেলছে। আমরা এ বিষয়গুলো নির্বাচন কমিশনকে জানিয়েছি। ’

দলের প্রার্থী মনোনয়ন নিয়ে কোন্দল আছে কি না প্রশ্ন করা হলে ফখরুল বলেন, ‘আমাদের প্রার্থিতা নিয়ে কোনো কোন্দল নেই। আমাদের প্রার্থীরা এখন ঐক্যবদ্ধ। যিনি মনোনয়ন পাবেন তাঁর পক্ষেই সবাই কাজ করবেন। কারণ এই নির্বাচনকে আমরা চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। ’

আজ যাঁরা সাক্ষাৎকার দেবেন : আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ, দুপুর আড়াইটা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা সাক্ষাৎকার দেবেন। কাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ, দুপুর আড়াইটা থেকে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…