রেকর্ড গড়ে শেষ আয়কর মেলা

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

শেষ হলো সপ্তাহব্যাপী আয়কর মেলা। এবারের মেলায় ইটিআইএন গ্রহণ, রিটার্ন জমা, কর পরিশোধ এবং সেবাগ্রহীতার সংখ্যায় অতীতের সব হিসাব ছাড়িয়ে গেছে।

গতকাল রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এসব তথ্য জানান।

মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সেবাগ্রহীতাদের ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি। নির্ধারিত সময়ের এক-দুই ঘণ্টা আগেই করদাতারা এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কার্যক্রম শুরুর অপেক্ষায় থেকেছেন। করদাতাদের উপস্থিতির কারণে শেষ দিনে রাত ১০টার বেশি সময় পর্যন্ত সেবা দেওয়া হয়। অতীতের যেকোনো সময়ের তুলনায় তরুণ ও নারী করদাতার সংখ্যা ছিল বেশি। এবার অনলাইনে রিটার্ন জমা, ই-পেমেন্টে কর পরিশোধকারীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।

এনবিআর চেয়ারম্যান সমাপনী ভাষণে বলেন, ‘এবারের আয়কর মেলায় অতীতের সব হিসাব ছাড়িয়ে রেকর্ড হয়েছে। করদাতাদের অনেক বেশি সাড়া পেয়েছি। শেষ দিনে ৪৫টি জায়গায় মেলা হয়েছে।

তিনি বলেন, ‘মেলা শেষ হলেও কর দেওয়া ও রিটার্ন জমার সুযোগ থাকছে। এখনো যাঁরা মেলায় রিটার্ন জমা দিতে পারেননি তাঁরা ৩০ নভেম্বর পর্যন্ত কর সার্কেলে নিয়মিত রিটার্ন জমা দিতে পারবেন। ’

মেলায় বুথ করে কর পরিশোধের সুযোগ দেওয়ায় এনবিআর চেয়ারম্যান তাঁর বক্তৃতায় বেসিক, সোনালী ও জনতা ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন। তিনি পুরো সপ্তাহের বিভিন্ন হিসাব উল্লেখ করেন বলেন, ‘গত এক সপ্তাহের আয়কর মেলায় সেবা গ্রহণকারীর সংখ্যা ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬, যা গতবারের তুলনায় ৩৯.৯০ শতাংশ বেশি। রিটার্ন জমা হয়েছে চার লাখ ৮৭ হাজার ৫৭৩। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৪৫.৩৩ শতাংশ। আয়কর আদায় হয়েছে দুই হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা। আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১১.৩৫ শতাংশ। নতুন ইটিআইএন ৩৯ হাজার ৭৪৩। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৩৫.৮৫ শতাংশ। ’

গতকাল অফিসার্স ক্লাবে মেলা ঘুরে দেখা যায়, সেখানে রাজস্ব কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়েছেন। স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে সহযোগিতা করেছেন। বেসিক, জনতা ও সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আয়কর মেলায় বুথ করে নিরলসভাবে সহায়তা করে কর পরিশোধে সুযোগ করে দিয়েছেন।

আয়কর মেলায় বেসিক ব্যাংকের বুথে কর পরিশোধ করে সন্তুষ্টি প্রকাশ করে মিরপুরের বাসিন্দা জাহেদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘বেসিক ব্যাংকের বুথে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। মাত্র ১২ মিনিটে কর জমা দিয়েছি। আমি তাঁদের সেবা পেয়ে সন্তুষ্ট। ’

আরেক করদাতা মালা রহমান মেলায় সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘এবার প্রথম রিটার্ন জমা দিয়েছি। শেষ দিনে ভিড় বেশি ছিল। তার পরও এনবিআর কর্মকর্তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার সব প্রশ্নের উত্তর দিয়েছেন। ’

তবে মেলায় উপস্থিত অনেক করদাতা শেষ দিনের উপচে পড়া ভিড়ে ৪০ মিনিট থেকে এক ঘণ্টা লাইনে অপেক্ষায় থেকে রিটার্ন জমা দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে এনবিআর কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের কাছে ভবিষ্যতে আরো বেশি সংখ্যক স্থানে আয়কর মেলা আয়োজনের দাবি জানান।

যাত্রাবাড়ী থেকে আসা করদাতা মফিজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘বেইলী রোডে আসতে-যেতে প্রায় চার ঘণ্টা সময় লাগছে। এ ছাড়া শেষ দিনে এত ভিড় যে মেলায় প্রবেশ করতেই হিমশিম খেয়েছি। এরপর ভিড় ঠেলে লাইন করে রিটার্ন ফরম পূরণ, রিটার্ন ফরম জমা, কর পরিশোধে আরো প্রায় দুই ঘণ্টা লেগেছে। বাড়ির কাছে আয়কর মেলা হলে সময় কম লাগত। এতে করদাতার সংখ্যা বাড়ত বলে মনে করছি। ’

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…