গোয়েন্দা ডিভাইস অবাধে বিক্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্কবার্তা

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

এ তালিকায় রয়েছে স্পাই ক্যামেরাযুক্ত কলম, ডিজিটাল টেবিল ক্লথ, চশমা, চাবির রিং, হাতঘড়ি, আইডি কার্ড ইত্যাদি। এসব গোপনীয় ইলেকট্রনিক্স ডিভাইস অপব্যবহারের মাধ্যমে দেশের মধ্যে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর আশংকা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সাইটে গোয়েন্দা সংস্থাসমূহের ব্যবহৃত গোপনীয় এবং স্পর্শকাতর ইলেক্ট্রনিক ডিভাইস পণ্য তালিকায় যুক্ত হওয়ায় বিষয়টি দেশের জাতীয় নিরাপত্তার জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব পণ্য বাজারে বিক্রি বন্ধে ৬ ধরনের সুপারিশ করা হয়েছে। সম্প্রতি দেশের শীর্ষ এক গোয়েন্দা সংস্থার রিপোর্টে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসিকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, দেশে বর্তমানে কয়েক শত অনলাইন রয়েছে যারা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস বিক্রি করছে। কলম, জামার বোতাম থেকে শুরু করে বাড়িতে ইলেকট্রিক সংযোগের জন্য ব্যবহার করা প্লাগ ও সকেটেও যুক্ত থাকছে গোপন ক্যামেরা ও অডিও রেকর্ডার। যে কোন বাসা বাড়ি বা অফিসে এসব ডিভাইস ব্যবহার করে খুব সহজেই নজরদারি করা সম্ভব হচ্ছে। নির্দিষ্ট কিছু সফটওয়্যারের মাধ্যমে দূর থেকে মোবাইল ফোন, ট্যাব বা কম্পিউটারে বসে দেখা যাচ্ছে প্রতিপক্ষের কর্মকাণ্ড। শোনা যাচ্ছে তার কথাবার্তা। এসব ডিভাইস অনেকটা গোপনে বিক্রি হয়ে থাকে। টেলিফোন বা ই-মেইলের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্ডার নেয়া হয়। এরপর তা পোস্ট অফিস বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেয়া হয় ক্রেতার ঠিকানায়। বিষয়টি নিয়ে অনুসন্ধানে জানা যায় ইজিবাই নামের এক অনলাইন প্রতিষ্ঠানের নাম। গোপনে সব ধরনের গোয়েন্দা ডিভাইস বিক্রি করে প্রতিষ্ঠানটি। ক্রেতা সেজে টেলিফোনে কথা হয় প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মকর্তা ফয়সালের সঙ্গে। তিনি জানান, গোপন ক্যামেরা রয়েছে এমন কলমের দাম ২১৫০ থেকে ৪ হাজার টাকা। আবার ক্যামেরাসমৃদ্ধ সানগ্লাস বিক্রি হয় সাড়ে ৪ হাজার টাকায়। এসব পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে বলে জানান তিনি। বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব পণ্য বিক্রি করতে হয়। তাই অফিসে কোন আইটেম বিক্রি করা হয় না। অনলাইন ও টেলিফোনের মাধ্যমে আমরা ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে পণ্য সরবরাহ করে থাকি। তার মতে বাংলাদেশে এরকম শতাধিক প্রতিষ্ঠান রয়েছে। এ ধরনের কেনাবেচা পর্যবেক্ষণ করে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে সারাবিশ্বে অনলাইন শপিং ব্যবস্থা একটি জনপ্রিয় ক্রয়-বিক্রয় মাধ্যম। তথ্য প্রযুক্তির ক্রম বিকাশের ফলে বাংলাদেশেও এ ব্যবস্থাটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। সময় এবং চাহিদার সমন্বয়ে এ ধরনের অনলাইন শপিং সাইটের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে এবং এগুলোর বিজ্ঞাপন বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেল ও সামাজিক মাধ্যম দেয়া হচ্ছে। এসব শপিং সাইট থেকে যে কোন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ছাড়াও গোয়েন্দা কাজে ব্যবহৃত স্পর্শকাতর ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া যাচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, ঢাকার অভ্যন্তরে হিউম্যান সার্ভিস ও ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবাধে ক্রয়-বিক্রয় হচ্ছে। এসব ডিভাইস অপব্যবহারের মাধ্যমে যে কোন সময় রাষ্ট্রের অভ্যন্তরে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর আশঙ্কা রয়েছে। গোয়েন্দা রিপোর্টে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এ নিয়ে ৬টি সুপারিশ করা হয়। এগুলো হচ্ছে-প্রচলিত অনলাইন শপিং ব্যবস্থায় স্পর্শকাতর পণ্য/গোয়েন্দা সরঞ্জামাদি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা এবং সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করা, ঢাকাসহ সমগ্র দেশের ইলেক্ট্রনিক মার্কেটসমূহে এ ধরনের গোয়েন্দা ইলেক্ট্রনিক গেজেট ক্রয়-বিক্রয়ের উপর আইন প্রণয়নের মাধ্যমে সরকারিভাবে নিষেধাজ্ঞা আরোপ করা, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাসমূহের প্রয়োজনীয় ও অনুমোদন ব্যতিরেকে এ ধরনের গোপনীয় ইলেক্ট্রনিক ডিভাইসসমূহের সকল প্রকার আমদানি নিষিদ্ধ ও দোষী ব্যক্তিদের শাস্তি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, সকল অনলাইন শপিং প্রতিষ্ঠানসমূহকে সরকারকর্তৃক অনুমোদন গ্রহণ এবং অননুমোদিত শপিং সাইটসমূহ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা, সকল অনলাইন শপিং প্রতিষ্ঠানসমূহের তথ্যাদি সংরক্ষণ ও হালনাগাদ রাখা এবং কোন অনৈতিক কাজ করলে স্বল্পসময়ে তা চিহ্নিত করা ও অনলাইন শপিংয়ের জন্য রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ছবি/জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত বাধ্যতামূলক করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা, বিডিসিআইআরটি এবং বিটিআরসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/মন্ত্রণালয় কর্তৃক দেশি বা বিদেশি যে কোন অনলাইন শপিং সাইটে স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ কেনাবেচার বিষয়ে নিয়মিত মনিটরিং করা।

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…