তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে টি-২০ সিরিজ খেলতে নামে ভারত। কিন্তু টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে চমকে দেয় জিম্বাবুয়ে। ব্যাট-বলের দুর্দান্ত পারফরমেন্সে টিম ইন্ডিয়াকে ২ রানে হারের স্বাদ দেয় স্বাগতিকরা।
তবে দ্বিতীয় ম্যাচেই দারুনভাবে ঘুড়ে দাঁড়ায় ভারত। বোলারদের হাত ধরে তিন ম্যাচের সিরিজে সমতা আনে টিম ইন্ডিয়া। অভিষেক ম্যাচ খেলতে নামা বারিন্দার ¯্রানের ৪ ও জসপ্রিত বুমরাহ’র ৩ উইকেট শিকারে প্রথম ব্যাটিং করা জিম্বাবুয়ে ৯৯ রানেই গুটিয়ে যায়। এরপর দুই ওপেনার লোকেশ রাহুল ও মনদীপ সিং ব্যাটিং নৈপূণ্যে ১৩.১ ওভারেই ১০৩ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। মনদীপ ৫২ ও রাহুল ৪৭ রানে অপরাজিত থাকেন।
তাই সিরিজে সমতা আনা ম্যাচের মত পারফরমেন্স শেষ টি-২০তেই করতে চায় ভারত। কারণ তাদের লক্ষ্য সিরিজ জয়। এমনটাই বললেন ভারত দলপতি মহেন্দ্র সিং ধোনি, ‘দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত করেছেন ¯্রান ও বুমরাহ। এমন পারফরমেন্স তৃতীয় ম্যাচেও করতে হবে। তবেই সিরিজ জয় করা সম্ভব হবে। পাশাপাশি ব্যাটসম্যানদের ভালো স্কোর করতে হবে।’
সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমারও, ‘দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের খারাপ খেলার খেসারত দিতে হয়েছে। তবে তৃতীয় ম্যাচে ভালো করতে হবে সবাইকে। সিরিজ জয়ের স্বপ্ন আমরাও দেখছি। তবে কাজটি বেশ কঠিন। তারপরও ভারতকে হারানো সামর্থ্য আমাদের রয়েছে।’
ভারত স্কোয়াড : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্রা চাহাল, ঋষি ধাওয়ান, ফাইজ ফজল, কেদার যাদব, ধাওয়াল কুলকার্নি, মনদিপ সিং, করুন নায়ার, মনীষ পান্ডে, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, আম্বাতি রাইদু, বারিন্দার ¯্রান, জয়দেব উনাদকত ও জয়ন্ত যাদব।
জিম্বাবুয়ে স্কোয়াড : গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্রায়ান চারি, তেন্ডাই চাতারা, চামু চিবাবা, এলটন চিগুম্বুরা, নেভিল মাদজিভা, টিমিসেন মারুমা, হ্যামিলটন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, পিটর মুর, তাপিওয়া মুফুদজা, টিনোতেন্ডা মুতোমবডজি, তুরাই মুজুরাবানি, ভুসিমুজি সিবান্দা, সিকান্দার রাজা, ডোনাল্ড ত্রিপানো ও ম্যালকম ওয়ালার।













