প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ‘ভালোবাসার শহর’ বা ‘সিটি অব লাইফ’ নামের এই পরিচালনা করছেন কলকাতার সিনেমা ‘ফড়িং’ খ্যাত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। ছবিটিতে জয়া আহসান ছাড়াও কলকাতার ঋত্বিক চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় এবং শর্মী সরকার অভিনয় করেছেন।
সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশ হয়েছে। ইউনিফক্স এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় এটি। এর আগে ইউটিউবে সিনেমাটির মোশন পোস্টার প্রকাশিত হয়েছিল। ঈদে উপলক্ষে ইউটিউবে ইউনিফক্স এন্টারটেইনমেন্টের চ্যানেলে ছবিটি মুক্তি পাবে।
–













