দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই পরিমাণ রিজার্ভ দিয়ে দেশে ৬ মাসেরও বেশি সময় আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব।
এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, ‘মার্কিন ডলারের বিপরীতে টাকার স্থিতিশীল বিনিময় হার বজায় থাকায় এই রিজার্ভ বেড়েছে।’
দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাওয়ায় খাদ্য খাতে আমদানির পরিমাণ হ্রাস পেয়েছে এবং জ্বালানীর দাম হ্রাস পাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।
ম. মাহফুজুর রহমান জানান, কেন্দ্রীয় ব্যাংকের রফতানি সহায়তা তহবিলের সম্প্রসারণ এবং রফতানিকারকদের বিভিন্ন প্রণোদনা প্রদান ও বৈদেশিক বিনিয়োগ বাড়ার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৩ বিলিয়ন ডলার অতিক্রম করে –

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৩ দশমিক ৫ বিলিয়ন
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












