‘এই রাত তোমার আমার’— গানটা যতই ভালোবাসাময় হোক না কোনো, সারারাত না ঘুমালে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রাতজাগা মানুষের শরীরে শর্করার সমস্যা হতে পারে।
মানুষের স্বাভাবিক ঘুমচক্রে রাত ও দিনের প্রভাব বিষয়ক এই গবেষণা ক্লিনিকাল এন্ডোক্রিনলজি অ্যান্ড মেটাবলিজম জার্নালে প্রকাশিত হয়।
গবেষণার ফলাফলে দেখা গেছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা মানুষদের থেকে যারা দেরিতে ঘুমায় এবং দেরিতে ওঠে তাদের ডায়াবেটিস ছাড়াও ‘মেটাবলিক সিন্ড্রম’ এবং সার্কোপেনিয়া (বয়সের সঙ্গে পেশীর কোষ ক্ষয় রোগ) হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
অন্যদিকে শেষ রাত পর্যন্ত জেগে থাকার ফলে কম ঘুম হওয়া, ভালো ঘুম না হওয়া এবং অসময়ে খাওয়া এসব শেষ পর্যন্ত বিপাকীয় প্রক্রিয়ায় পরিবর্তন আনে বলে মনে করছেন গবেষকগণ।
এই গবেষণার অন্যতম লেখক, দক্ষিণ কোরিয়ার উইনিভার্সিটি কলেজ অব মেডিসিনের অধ্যাপক নান হি কিম বলেন, ‘যারা সকালে ওঠেন তাদের চাইতে দেরিতে ঘুম থেকে ওঠা ব্যক্তিরা ডায়াবেটিস বা পেশী ক্ষয়ের মতো নানারকম শারীরিক সমস্যার ঝুঁকিতে বেশি থাকেন।’

ডায়াবেটিসের ঝুঁকি থাকে রাত জাগলে
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












