হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী ক্যাম্পের বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৭১ বোতল ফেনসিডিল জব্দ করেছেন। বুধবার বিকালে সীমান্তের ৩৭১ এর সাব ৫ এস পিলার এলাকা থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।
মলানী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শ্রী উমেস চন্দ্র সিংহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার ইউসুফ সরকারের নেতৃত্বে মলানী ক্যাম্পের একটি টহল টিমের বিজিবি সদস্যরা বুধবার বিকাল ৩টার দিকে সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্তের ৩৭১ এর সাব ৫ এস পিলার এলাকার মরাধার কলোনি গ্রামের পশ্চিম পাশের ভুট্টাক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৭১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

হরিপুরে ৭১ বোতল ফেনসিডিল জব্দ
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












