আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন ঘিরে নানা জল্পনা চলছিল। অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।
২০১৬ সালে বিচ্ছেদ হয় মালাইকা ও আরবাজের। তাঁদের ২২ বছরের এক পুত্র আরহান রয়েছে।বিচ্ছেদ হলেও সন্তানের বাবা-মা হিসেবে এখনো একসঙ্গেই দায়িত্ব পালন করছেন দুজন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, সম্পর্ক সব সময় পরিকল্পনা অনুযায়ী এগোয় না। বিচ্ছেদের পর সমাজ ও পরিবারের নানা প্রশ্নের মুখে পড়তে হলেও নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই তাঁর।
মালাইকার কথায়, আরবাজ ও তিনি দুজনেই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন।













